পলাতক খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে সাধারণ মুসল্লিরা বেরিয়ে যাচ্ছিলেন। এর কিছু সময় পরেই মসজিদ থেকে ‘একটা একটা লীগ ধরো, ধইরা ধইরা জবাই করো’ বলে স্লোগান দিতে দিতে একদল বিক্ষুব্ধ মুসল্লি বের হন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লিদের এমন শ্লোগান শোনা যায়।

পরে পুলিশ সদস্যরা মুসল্লিদের অনুরোধ করে মসজিদ এরিয়া থেকে চলে যেতে বলেন। কিন্তু মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকেন। পরে সেনাবাহিনী পুলিশ র‍্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন। এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে।

ঘটনা সূত্র জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিন অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে সোয়া একটা দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুতগতিতে বায়তুল মোকাররম মসজিদে আসে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্যের অবস্থান করছিলেন। বাইতুল মোকাররমের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। মসজিদের মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার। পল্টন মোড়ে রয়েছে হলুদ রঙের জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।

১ দিন আগে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে