ময়মনসিংহ-৯ আসনে নির্বাচন করতে চান ভাসানী জনশক্তি পার্টির নেতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ৫৮

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনটি বিএনপি ছেড়ে দিলে এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র মঞ্চের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি বলেছেন, আমরা বিএনপির সাথে জোটে আছি। বিএনপি যদি আমাদের জন্য আসন ছেড়ে দেয় তাহলে ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচন করব। নির্বাচনে জয়ী হলে পূর্ব নান্দাইল ও পশ্চিম নান্দাইলে উন্নয়ন করব।

শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এ কথা বলেন।

এ সময় ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় যুগ্মম মহাসচিব অধ্যাপক হারুন অর রশিদ, দলটির কিশোরগঞ্জ জেলার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। আন্দোলন চলার সময় গুলিবিদ্ধ হয়েছি। আমার দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের মাঠে ছিল। বিএনপির সাথে আমাদের নেতৃবৃন্দের কথাবার্তা চলছে। তারা আমাদের জন্য কয়েকটি আসন ছাড়বে বলেছে। যদি নান্দাইল আসনটি ছেড়ে দেয় তাহলে সংসদ সদস্য পদে এই আসনে নির্বাচন করব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

১ দিন আগে

নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

১ দিন আগে

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১ দিন আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

১ দিন আগে