নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২১: ৫৪
নিখোঁজ কিশোর ইয়াসিন মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ইয়াসিন মিয়া (১৫) নামে এক কিশোর গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ছেলেকে ফিরে পেতে দিনমজুর বাবা হারুন মিয়া ও পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হারুন মিয়া জানান, তার একমাত্র ছেলে ইয়াসিন গত ৯ মার্চ রাতে একটি মোবাইল ফোনকল পেয়ে মাকে বলে বাড়ির বাইরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। ছেলের কোনো খোঁজ না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় ১০ মার্চ নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে জিডি করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

নিখোঁজ কিশোরের বাবা হারুন মিয়া বলেন, তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের কারও সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তার ছেলে পাশের পুরহরি গ্রামের জিহাদ মিয়া (২২), ফয়সাল মিয়া (৩৫) ও সেলিম মিয়ার (২৩) সঙ্গে নিয়মিত চলাফেরা করত।

একমাত্র ছেলেকে জীবিত ফেরত চেয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই দিনমজুর বাবা। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় পলাতক তিন যুবকের যোগসাজশ থাকতে পারে। তার ছেলের সঙ্গে তাদের মধ্যে মোবাইল ফোনে হওয়া কথোপকথনের কিছু রেকর্ডও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম এক সপ্তাহ আগে জানিয়েছিলেন, নিখোঁজ কিশোরের অবস্থান শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং পুলিশ তৎপর রয়েছে।

অন্যদিকে হারুন মিয়ার অভিযোগ, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ না করায় তারা গ্রাম ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। দীর্ঘ ২১ দিনেও ছেলেকে উদ্ধার করতে না পারায় পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে ইয়াসিনকে উদ্ধারে পুলিশের তৎপরতা প্রসঙ্গে আজ বুধবার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, ‘জিডি হওয়ার পর দেশের প্রত্যেক থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। ডিবি ও র‌্যাব তদন্ত করছে। আমাদের থানার একজন তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। পুলিশ সর্বাত্মক কাজ চালিয়ে যাচ্ছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে