দলীয় প্রভাবমুক্ত পুলিশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি
সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়, বরং জনগণের আস্থাভাজন একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন পুলিশি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাঁর মতে, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনগণের নতুন প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা বাড়ানো জরুরি। একই সঙ্গে জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রথম ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষ করেন। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ ছয় মাস ধরে চলে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

১ দিন আগে

কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে তরুণ আটক

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১ দিন আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

২ দিন আগে

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

২ দিন আগে
Advertisement