হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমেদপুর এলাকার টেনু মিয়ার ছেলে হান্নান মিয়া ও আনন্দপুর গ্রামের সরকারহাটী এলাকার বাসিন্দা মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাকাইলছেও বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত রাসেল মিয়াকে স্বজনেরা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল মিয়া কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকার ছুরত মিয়ার ছেলে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর রহমান (৫০), তকদির (২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন (২৪), মাসুম (২৬), জীবন (২৮) ও আমেনা খাতুনসহ (২৫) আরও অনেকে।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ পাল জানান, হাসপাতালে আনার পর রাসেল মিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঠিকাদারের ম্যানেজারকে ‘হুমকি’ দেওয়া সেই ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্মাণাধীন বাধাঘাট সেতু দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় সেতুর ঠিকাদারের ম্যানেজারকে গালিগালাজ ও এলাকা থেকে ‘তুলে নেওয়ার’ হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় উড়ে বাড়ির ওপর পড়ল ট্রাক, দাদি-নাতি আহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিকরা ভৌতলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

১৮ ঘণ্টা আগে

দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২১ ঘণ্টা আগে