রাজশাহীতে ট্রেনের ধাক্কায় উড়ে বাড়ির ওপর পড়ল ট্রাক, দাদি-নাতি আহত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সাময়িকভাবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাতেই ট্রেনটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল একটি পাথরবোঝাই ট্রাক। রেলক্রসিং অতিক্রমের সময় ট্রাকটি হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। চালক একাধিকবার চেষ্টা করেও সেটি সরাতে ব্যর্থ হন। এ সময় ট্রেন আসতে দেখে চালক ও হেলপার দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।

এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দাদি ও নাতি গুরুতর আহত হন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় বাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়াউল হাসান জানান, ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে কিছু দূর গিয়ে থেমে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সচল করে ট্রেনটি সরিয়ে নেন। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে