ফেনী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এহসানুল মাহবুব যোবায়ের। এ আসনটি ‘খালেদা জিয়া’র আসন হিসেবে পরিচিত। এবারও বিএনপি এ আসনে দলীয় চেয়ারপারস খালেদা জিয়াকেই এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
রোববার (৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব।
পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনীর এই সংসদীয় আসনটিতে আরও অন্তত তিনজন প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছে। তারা হলেন— জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, খেলাফত মজলিসের আজিজ উল্লাহ আহমদী ও ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া।
এহসানুল যোবায়েরের ঘনিষ্ঠজনরা জানান, ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পাস করার পর যোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। জবি সাংবাদিক সমিতি, জবি রোভার স্কাউট গ্রুপ, জবি লিও ক্লাবের সঙ্গে যুক্ত তিনি। ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য।
পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন এহসানুল। বর্তমানে বায়িং হাউজ ব্যবসায় যুক্ত তিনি। বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আক্তার দুজনেই শিক্ষক।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে এহসানুল মাহবুব যোবায়ের বলেন, আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বগুড়ার আসনে এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল ফেনী-১ আসনে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে। আমি এ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।
বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
১৯৭৩ সালে আওয়ামী লীগের এ বি এম মূসা এ আসনে জয়লাভ করেছিলেন। এরপর কেবল সবশেষ ২০২৪ সালের নির্বাচনেই আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, যদিও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দলই এ নির্বাচন বর্জন করেছিল।

মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে যুগ্মসচিব মাহবুবা আইরিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান এই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
১০ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। এ উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণদের চাকরির জন্য ঘুস দিতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো হবে।
১৪ ঘণ্টা আগে