চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ৩ সহযোগী
পুলিশের দাবি, তারা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান উদ্দিনের সহযোগী এবং তার হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন। রায়হানের অনুসারী হিসেবে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
কুমিল্লায় এবার আটক ৪১৫ কিশোর
কুমিল্লায় পাঁচ দিনের মধ্যে তৃতীয় দিনের মতো কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা ও গোয়েন্দা পুলিশ। এবার জেলার ১৮টি থানায় একযোগে চালানো অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগ
লক্ষ্মীপুরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৪৪ কিশোর আটক
লক্ষ্মীপুর জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে ২৪৪ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নির্দেশে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে থানা পুলিশসহ
চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০
চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ৩৫৫ জনকে ছেড়ে দিয়ে বাকিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্ব
‘কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে একটি সংস্থার আইনি পদক্ষেপে’
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগ একটি সংস্থার আইনি পদক্ষেপে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে উন্নয়ন প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার (২৭ সেপ্
ফোনে হুমকি পাচ্ছে অপ্রতিমের পরিবার, থানায় জিডি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার
কুমিল্লাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, আটক ৬২৪
কুমিল্লা জুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের অপতৎপরতা বন্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা এলাকায় পরিচালিত এই চিরুনি অভিযানে মোট ৬২৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) ল
উখিয়ায় সৈকতে ৩ মরদেহ, পুলিশের সন্দেহ রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া উপজেলায় সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দুই দিন আগে টেকনাফে একটি ট্রলার ডুবে গেলে কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হয়েছিলেন। পুলিশের ধারণা, ভেসে আসা মরদেহ তাদের হতে পারে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে
কুমিল্লায় তরুণকে ‘আত্মহত্যায় বাধা দেওয়ায়’ মা-ভাতিজিকে হত্যা: পুলিশ
নিহত দুজন হলেন ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬০) এবং তার ছেলে সুজনের মেয়ে ইসরাত জাহান। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও ইমনের ভাবি রাবেয়া বেগম। গুরুতর আহত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে তরুণ আটক
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অপ্রতিমকে ঘিরে স্বপ্ন এখন কেবল স্মৃতি
দরজার বাইরে ঝোলানো কাঠের নামফলকটি এখনো আগের মতোই আছে। মা-বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল এক বালকের ছবি, পাশে লেখা— ‘অপ্রতিমদের বাসা। প্রযত্নে- নাহিদ ও শাহরিয়ার।’ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এই বাসার ভেতর এখন কতটা শোক জমে আছে।
৪ দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা
বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ
আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
কুমিল্লায় অপ্রতিম হত্যা: আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও তার ছেলের বয়সের চেয়ে বড় কয়েকজন বন্ধুর বিষয়ে উল্লেখ করেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে অপ্রতিম তাদের সঙ্গে ছিল কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানান তিনি।





-0cf3d9-256x144.webp)













