রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এতে মিঠুন (৪০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির সমর্থক দুই নারী কর্মীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত কর্মী মিঠুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর থানা হেফাজতে নেওয়া দুই নারী হলেন— শালঘরিয়া গ্রামের মাছুফা বেগম (৪৫) ও খুশি খাতুন (২৫)।
মিঠুন অভিযোগ করে বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা দাঁড়িপাল্লা প্রতীকের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছিলেন। এতে প্রতিবাদ করলে এক নারী কর্মী ইট দিয়ে তার মাথায় আঘাত করেন।
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, বিএনপি কর্মীরা সকাল থেকেই তাদের সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছিলেন এবং মারধর করছিলেন।
তবে স্থানীয় বিএনপি নেতা ও কেন্দ্রের নির্বাচনি দায়িত্বে থাকা হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। জামায়াত নেতা লিটন কেন্দ্রে আসার পর তারা ভোট কেনা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উত্তেজনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে