বগুড়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামার তথ্যে গরমিল পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
একই আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ছাড়াও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র।
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত তিনজন প্রার্থী হিসেবে টিকে থাকলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
তৌফিকুর রহমান বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্যে গরমিল রয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি।
শুক্রবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ আসনে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ তিন প্রার্থী হলেন— বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
৭ ঘণ্টা আগে
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।
১ দিন আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
১ দিন আগে