রাজশাহীতে বাড়ি ঘিরে রেখে সেনা অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৯: ১৩
সেনা অভিযান

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ‘ডক্টরস ইংলিশ’নামের প্রতিষ্ঠানটি ঘিরে রাখে।

সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, বিপুল পরিমাণ কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজার গান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। তবে তারা উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আ. লীগ নেতারা জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

১ দিন আগে

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে হান্নান মাসউদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে গুলিও করে তারা। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ তাদের।

১ দিন আগে

সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের ৫ অদম্য নারী

সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে অদম্য সাহস ও কর্মদক্ষতার জন্য রাজশাহী বিভাগে সংগ্রামী পাঁচজন নারী ‘অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন। আজ বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পাঁচ নারীকে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন

১ দিন আগে

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনেই তাকে হত্যার ঘটনা ঘটে।

১ দিন আগে