হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫৮

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে হামলাকারীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হান্নান মাসউদ হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে হান্নান মাসউদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে গুলিও করে তারা। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবনির্বাচিত এমপি হান্নান মাসউদ চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকরা সেখানে জড়ো হন। একপর্যায়ে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় দুপক্ষ সড়কের দুপাশে অবস্থান নেয়। দীর্ঘ সময় ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এ সময় ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনসিপির অভিযোগ, হামলাকারীরা তাদের ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং পাঁচজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে। জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, পুলিশের সামনে আমাদের ওপর হামলা হয়েছে। অথচ পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়।

হান্নান মাসউদ বলেন, এখানকার সন্ত্রাসী আওয়ামী লীগের স্থানীয় নেতা বেলাল ডাকাতের নেতৃত্বে হামলা হয়েছে। হামলাকারী সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা হামলায় বিএনপির কর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও তাদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি পুরোপুরি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৩ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে