রামেক হাসপাতালের বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগী বাথরুমে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের বাথরুমে পড়ে তিনি মারা যান। দুর্ঘটনার কবলে পড়ে হার্ট এটাকে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।

নিহত করোনা রোগীর নাম মনসুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, গত ৯ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। এরপর গত ১৬ জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। তার শ্বাসকষ্ট ছিল, অক্সিজেন প্রয়োজন হচ্ছিলো।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে যান বাথরুমে। এসময় তিনি ভেতর থেকে বাথরুমে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে দরজা ভেঙ্গে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। তিনি সংগঠনটির প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

১ দিন আগে

রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৪৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

১ দিন আগে

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।

১ দিন আগে

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১ দিন আগে