বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বাংলাদেশেও যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের বড়লেখায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন এক চিত্র। প্রচলিত উপহার বা নগদ টাকার বদলে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৩ লিটার অকটেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠালতলী ইউনিয়নে তাশরিফুল ইসলাম ও ফারজানা আক্তারের বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধুরা এই ব্যতিক্রমী উপহার দেন।
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। বিয়েতে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে সবাই অবাক হলেও পরে তা রীতিমতো আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত সাব্বির নামের এক অতিথি বলেন, ‘এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতিরও একটি প্রতিফলন। ঘটনাটি শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের বাস্তব চিত্রও তুলে ধরে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে যেন সোনার হরিণ।’
উপহার দেওয়া বন্ধুদের একজন কিবরিয়া আল মাহমুদ বলেন, ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ। অপ্রয়োজনীয়ভাবে পেট্রোল-অকটেন মজুত করে সংকট বাড়াবেন না। ঘরে জমা থাকা তেল আগে ব্যবহার করলে ফিলিং স্টেশনে ভোগান্তি কমবে এবং সবাই প্রয়োজনমতো জ্বালানি পাবে। দেশের কল্যাণে দায়িত্বশীল আচরণই হোক আমাদের পরিচয়।’
জ্বালানি সংকটের এই সময়ে বড়লেখার এই ব্যতিক্রমী উপহার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও ভিন্নধর্মী বার্তাধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে