প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার দেবিদ্বারে দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকের বিএনপিতে যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, এটি বিএনপির ‘রাজনৈতিক দেউলিয়াত্বে’র বহির্প্রকাশ।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দেবিদ্বারের শালঘর ইউনিয়নের আলম হাজি মেম্বার ও টিটু মোশারেফের নেতৃত্বে বিশাল একটি বহর কুমিল্লা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রেজভীউল আহসান মুন্সীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান হাসনাত আবদুল্লাহ। তিনি তার ফেসবুক পোস্টে এই যোগদানকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি ‘জুলুম’ বলে বর্ণনা করেছেন, যারা গত দেড় দশকে আওয়ামী শাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছেন।
হাসনাত বলেন, আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন— আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে— এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়।
কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি পরোক্ষভাবে আওয়ামী লীগের অর্থায়নে পরিচালিত হচ্ছে হচ্ছে বলে এর আগেও বলেছিলেন হাসনাত। এ নিয়ে তার সমালোচনা হয়েছে।
হাসনাত বলেন, যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন, আজ তাদের হাতেই শহিদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।
দেবিদ্বারবাসীর প্রতি আহ্বান রেখে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারাই বিচার করবেন— কোন বিএনপি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাঁবেদারি করেছে।’
তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে এই ধান্দাবাজ-হাইব্রিড বিএনপিরা যে প্রতারণার মিছিল শুরু করেছেন, সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি দেখা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, জনগণের অর্থে পরিচালিত কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না। সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
২ দিন আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়; এটি ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে গড়ে ওঠা এক অকৃত্রিম সম্পর্ক।
২ দিন আগে
কুষ্টিয়া সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
২ দিন আগে