খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনা ব্যুরো
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৭
গুলিবিদ্ধ মোতালেব শিকদার। ছবি: ডা. মিতুর ফেসবুক থেকে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব এনসিপির শ্রমিক উইং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনা শহরের সোনাডাঙা এলাকায় গাজী মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন। মোতালেবের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

ডা. মিতু লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে এনসিপির প্রার্থী ফরিদুল হক রাজনীতি ডটকমকে জানান, মোতালেব শিকদারের কানের ওপরের দিকে গুলি লেগে বেরিয়ে গেছে বলে শুনেছেন তিনি। গুলিবিদ্ধ মোতালেবকে পথচারীরা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা সেখানে হাজির হন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, উনি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, রোগী বর্তমানে শঙ্কামুক্ত, উনার চিকিৎসা চলছে।’

ঘটনাটা কারা ঘটিয়েছে বা এর পেছনের মোটিভ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ। ওসি রফিকুল বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশে কাজ শুরু করে দিয়েছে। আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের ওপর। যদি কোনো ফুটেজ পাই, তাহলে খুব দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে মোতালেব শিকদার কাজ করছিলেন।

এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে দুই তরুণকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

১ দিন আগে

নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

১ দিন আগে

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১ দিন আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

২ দিন আগে