আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে ইনকিলাব মঞ্চের গণসংযোগ

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৯: ৪০

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যার’ বিচার এবং গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকায় ডাকা শহীদি সমাবেশ সফল ও বাস্তবায়নের লক্ষে রাজশাহীতে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর জিরোপয়েন্ট জলিল বিশ্বাসের মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়।

গণসংযোগকালে আরডিএ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীক দোকানে এবং রাস্তায় চলাচলকারী মানুষদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রচারপত্র বিতরণ করার সময় ইনকিলাব মঞ্চ সদস্যরা বলেন, জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আগামী শুক্রবার বিকেল ৩টায় শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শরিক হয়ে দাবিগুলোকে সফল করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শরীফ ওসমান হাদী, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সদস্য মো. মেসবাহ, রাজশাহী মহানগর সমন্বয়কারী ডা.হুমায়ুন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার দুপুর নাগাদ

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

১৬ ঘণ্টা আগে

ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।

১ দিন আগে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ দিন আগে

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১ দিন আগে