রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল ‘মুন’ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন বিএনপি'র নেতাকর্মীরা।
আজ শনিবার নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল ইসলাম স্বপন হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলে গিয়ে তাকে ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
আওয়ামী লীগ নেতা স্বপন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৫ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে