ইসলামী আন্দোলনের বাধায় রংপুরে মেয়েদের ফুটবল খেলা বন্ধ

রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ। এ মাঠেই মেয়েদের ফুটবল খেলা হওয়ার কথা ছিল, যা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাধার মুখে বাতিল করতে হয়েছে। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলা বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন খেলার মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ দিন বিকেল ৩টায় আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়পুরহাট ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী খেলা বন্ধ করার ঘোষণা দেন। এ সময় আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি হয়ে পড়েন।

পরিস্থিতি বিবেচনায় তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি ও আশরাফ আলীসহ ইসলামী আন্দোলনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হলেও আয়োজক কমিটি ও ইসলামী আন্দোলনের নেতারা যার যার অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বুড়িরহাট স্কুল মাঠসহ আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করতে হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারি করার পর পরিস্থিতি শান্ত হয়েছে।

জানতে চাইলে টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং মেয়েদের ফুটবল খেলাকে জনপ্রিয় করতে টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে দুপুর ১টার দিকে খেলা বন্ধ করতে উঠেপড়ে লাগেন। তারাগঞ্জে মেয়েদের ফুটবল খেলা বরদাশত করা হবে না বলে জানান।

জানতে চাইলে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, খেলার মাঠের ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদরাসা ও একটি মসজিদ আছে। এটি তো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। খেলা হতে দেওয়া হবে না।

গত ১০ দিনের মধ্যে দেশে মেয়েদের ফুটবল খেলার আয়োজন বন্ধ হওয়ার এটি তৃতীয় ঘটনা। ২৮ জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘তৌহিদি জনতা’র সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পর নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়।

পরদিন ২৯ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মেয়েদের ফুটবল ম্যাচ ছিল। কিন্তু ২৮ জানুয়ারি সন্ধ্যায় ওই ফুটবল খেলা বন্ধ করতে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ ওঠে ‘তৌহিদি জনতা’র বিরুদ্ধে। সেখানেও মেয়েদের খেলা বন্ধ হয়ে যায়। এর মধ্যে অবশ্য গতকাল বুধবার জয়পুরহাটে সেই খেলা আবার মাঠে গড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে