চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রাম ব্যুরো
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট প্রান করছিলন। হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মালিকসহ ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টঙ্গীতে বাসের ধাক্কায় যুবক নিহত

১৪ ঘণ্টা আগে

যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল নিজ এলাকার মানুষের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে কাজ করার সুযোগ পেয়েছি৷

১৫ ঘণ্টা আগে

ভূমি সেবায় স্বচ্ছতা ফেরাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে।

১৫ ঘণ্টা আগে

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ, আগুনে পুড়ল যাত্রীবাহী বাস

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

১৭ ঘণ্টা আগে