গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ, আগুনে পুড়ল যাত্রীবাহী বাস

গাজীপুর প্রতিনিধি
ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। এ অবস্থায় বাসচালক গাড়ি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে ঘর্ষণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেল সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া জানান, সকাল ৭টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে কোনো দগ্ধ ব্যক্তিকে পাওয়া যায়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৪ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৯ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে