বাগেরহাটে সিম বি‌ক্রয়কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সিম বিক্রয়কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বা‌গেরহাট সদর সদর উপ‌জেলার কররী সিএন্ড‌বি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা তারা হলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯), কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ।

পু‌লিশ জানায়, ভুক্তভোগী একটি মোবাইল কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক লোক সিম কিনবে জানিয়ে ওই নারীকে সিএন্ড‌বি বাজার যেতে বলে। পরে ওই নারী সেখানে যান। রাত আটটা পর্যন্ত সেখানে সিম কিনতে কেউ না আসায় বাড়ির উদ্দেশে রওনা করেন। খুলনা-বাগেরহাট মহাসড়কের যৌখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ব্যক্তি তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যান। এ সময় ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং তা ভিডিও ধারণ করে।

পরে পুলিশ তিনজন‌কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আটক করে। এর মধ্যে দুইজনকে ওই নারী শনাক্ত করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ওই নারীর তথ্য মতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান আব্দুল জব্বার। এ সময় হঠাৎ মায়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানী

১ দিন আগে

পাংশায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

এর মধ্যে কেসমত আলী শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের শুকুর আলী শেখের ছেলে। তাকে পাংশা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে

নান্দাইলে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি চাওয়ার অভিযোগ

বোর্ড নির্ধারিত ফি দুই হাজার ৪৩৫ টাকা এবং বকেয়া বেতন পরিশোধ করে ফরম পূরণ করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের কাছে কলেজ উন্নয়ন ফি ও বিবিধ ফির নামে অতিরিক্ত এক হাজার ৮৫০ টাকা দাবি করে।

১ দিন আগে

নেত্রকোনায় জেলা আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার এলাকায় শহীদ তিতাস সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে। তবে এটি টাঙানোর সঙ্গে সংশ্লিষ্টদের নাম-পরিচয় জানা যায়নি।

১ দিন আগে