ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র হাসিনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০০: ৩৩
ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থক-ভোটার সংক্রান্ত জটিলতায় জেলা রিটার্নিং কর্মকর্তা হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেলেন।

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইলের বিভিন্ন স্থানে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনি মাঠে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।

তার কয়েকজন অনুসারীর সাথে কথা বলে জানা যায়, নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালানোর সকল প্রস্তুতি নেওয়া ছিল তাদের। কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তাদের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটে। তবে প্রার্থিতা ফিরে পাওয়ার এখন তা কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন তারা।

হাসিনা খান চৌধুরী নান্দাইল বিএনপির প্রতিষ্ঠাতা ও এই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরীর স্ত্রী। দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতিতে জড়িত থাকায় খুররম খান চৌধুরীর নিজস্ব একটি ভোটব্যাংক ও অসংখ্য অনুসারী রয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রী হাসিনা খান চৌধুরীকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

নান্দাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১০ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধূরী, বাংলাদেশ খেলাফত মজলিসের শামসুল ইসলাম, বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদুর রহমান, গণফোরামের লতিফুল বারী হামীম, জাতীয় পার্টির হাসমত মাহমুদ; স্বতন্ত্র প্রার্থী হিসেবে— মামুন বিন আবদুল মান্নান, হাসিনা খান চৌধুরী, এ আর খান এবং পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

এ ছাড়া যাচাই-বাছাইয়ে এই আসনের চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে— মামুন বিন আবদুল মান্নান, হাসিনা খান চৌধুরী, এ আর খান ও পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে
Advertisement