বিএনপি গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৭: ২৮

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। গুম হত্যা সন্ত্রাস যেই করুক, তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকার রাস্তায় ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন।

শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না।

নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংক লরি ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

২ দিন আগে

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

২ দিন আগে

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

৩ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

৩ দিন আগে