জাপার হামলায় ১৫ নেতাকর্মী আহতের অভিযোগ গণঅধিকার পরিষদের

বরিশাল প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৫, ১৯: ৫৪

বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন।

জানা যায়, শনিবার বরিশাল মহানগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে জি এম কাদেরের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। সেই মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত এবং এনসিপিবিরোধী স্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মী।

তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা নেতাকর্মীদের উসকানিমূলক স্লোগান বন্ধ করতে বললে হামলার ঘটনা ঘটে বলে জানান হাসান আল মামুন।

তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে গণ অধিকার পরিষদ বরিশাল মহানগর এবং জেলার ১০-১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ঠিক আওয়ামী লীগ হয়েই ফিরে এসেছে। জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দলটির নিবন্ধন বাতিল করার আহ্বান জানাচ্ছি।

তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement