কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ভেস্তে দিলো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

বিএসএফ কর্তৃক পুশইনের আরও একটি চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধায় তারা ফিরে যেতে বাধ্য হন।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বাধীন ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথ ব্যবহার করে আটজনকে বাংলাদেশের ভেতরে ঢোকানোর চেষ্টা করেন। ওই দলে ছিলেন দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ব্যক্তি।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের গতিবিধি শনাক্ত করে দ্রুত অবস্থান নেন। কঠোর অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা নদীপথেই ভারতের দিকে ফিরে যায়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি সবসময় প্রস্তুত। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী নিয়মিত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement