দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: রাজনীতি ডটকম

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের শূন্যরেখায় এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ দর্শনা আইসিপি বিওপির কমান্ডাররা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে ছিলেন ভারতের ৩২ ব্যাটালিয়নের কমাড্যান্ট সুজিত কুমারসহ গেদে কোম্পানির কমাড্যান্টরা।

হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে পুরুষ রয়েছেন চারজন, নারী পাঁচজন। বাকি ছয়জন শিশু। তাদের বাড়ি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুর জেলায়। বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা।

বিজিবি জানিয়েছে, এসব বাংলাদেশিরা ভারতের হরিয়ানা রাজ্যে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতে চলমান অভিযানে সেখানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর সরকারিভাবে কারাগার থেকে মুক্তি দিয়ে আজ হস্তান্তর করল বিএসএফ।

দেশে ফিরে আসা ১৫ জনকে দর্শনা থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে পুলিশকে অনুমতি দিয়েছে বিজিবি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে