বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। তাদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।
সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালত ভবনের নিচতলায় কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কচুয়া কোর্টের সামনের বারান্দায় ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এ সময় সেখানে থাকা কয়েকজন বিচারপ্রার্থী আহত হন।
তিনি বলেন, দুর্ঘটনার পর আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
পিপি আরও জানান, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। শেখ হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই ভাষায় কথা বলতেছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না— এইসব বলতে শুরু করেছে না?
১ দিন আগে
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে তিনি এ তালিকা চান।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি সন্দেহজনক; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
১ দিন আগে
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
১ দিন আগে