খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা মনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা। ছবি: সংগৃহীত

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা। তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি। এর মধ্য দিয়ে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তার বাইরে বেসামরিক কোনো ব্যক্তি এ পদে দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মনা গ্রেড-২ পদে এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের পর থেকে পরবর্তী এক বছর মেয়াদে কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মনা।

এর আগে বৃহস্পতিবার সকালে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেডিএর বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

১৯৯৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরের ৪ আগস্ট থেকে কেডিএর চেয়ারম্যান পদে টানা ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৮ বছর এবার বিএনপির এক নেতা এ পদে দায়িত্ব পেলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে