খুলনা ব্যুরো

জামায়াতে ইসলামী নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে কর্মসংস্থানে অনেক বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লা’য় হবে। তাদের ভোটে জয়লাভ করে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।
এ সময় তরুণদের জন্য কর্মসংস্থানকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি ছাড়াও ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন গোলাম পরওয়ার। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সমাবেশে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, যারা এর আগে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে। বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি— সবই করছে তারা।
বিএনপিকে ইঙ্গিত করে জামাতের এই কেন্দ্রীয় নেতা বলেন, সংস্কারের ব্যাপারে একটি দল বাদে সবাই একমত হয়েছে। অথচ তারা ভাবছে, ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে