৮ বছরের শিশুকে টেনে নিয়ে গেছে খানজাহান আলী মাজারের দিঘির কুমির

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৬, ২৩: ৫৮
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজারের দিঘি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘির সিঁড়ি থেকে ফাতেমা নামে আট বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে ওই দিঘির এক কুমির। স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের দিঘির প্রধান ঘাটে এ ঘটনা ঘটে। ফাতেমার বাবা নেই। মানসিক ভারসাম্যহীন মায়ের সঙ্গে সে মাজার এলাকাতেই থাকে।

বাগেরহাট খানজাহান আলী (রহ.)-এর মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মাজারের দিঘির ঘাটে ফাতেমা নামে একটি শিশু গোসল করতে নামে। এ সময় হঠাৎ কুমির পানির উপরিতলে এসে মেয়েটিকে টেনে নিয়ে যায়।

তারিকুল ইসলাম আরও বলেন, ঘাটে থাকা লোকজন মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, ‘আমরা মাজারের ঘাটের ওপরের দিকে ছিলাম। মেয়েটি মহিলা ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে আমিসহ মাজারে উপস্থিত লোকজন ঘাটের দিকে ছুটে যাই। এর মধ্যেই কুমিরটি তাকে পানির নিচে নিয়ে যায়। শিশুটিকে উদ্ধারে স্থানীয় লোকজন নৌকা নিয়ে দিঘিতে নামেন। তবে কোনো সন্ধান মেলেনি।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বলেন, ‘কুমির যেহেতু হিংস্র প্রাণী, তাই পানিতে নামাটা ঝুঁকিপূর্ণ। তার ওপর এখন রাত। তবু আমরা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি।’

এ খবর পেয়ে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সেখানে থেকে উদ্ধার অভিযান তদারকি করছেন।

এর আগে গত এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। সে সময়ই লোকালয়ের একটি দিঘিতে এভাবে কুমির রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। মাজারের ঐতিহ্যের সঙ্গে কুমির সম্পর্কিত হলেও বর্তমানে এই দিঘিতে টিকে থাকা এক মাত্র নারী কুমিরটি খান জাহান আমলের সেই কুমিরের বংশধর নয়।

বাগেরহাটের খানজাহান (রহ.)-এর মাজারের দিঘির দীর্ঘ ঐতিহ্য আছে। কথিত আছে, হজরত খানজাহান আলী (রহ.) এই দিঘি খনন করে এক জোড়া কুমির ছেড়েছিলেন। তাদের মধ্যে পুরুষ কুমিরের নাম রাখেন কালা পাহাড়, স্ত্রী কুমিরের নাম ধলা পাহাড়। এরপর তাদের বংশধর কুমিরদের মধ্যে পুরুষকে ‘কালা পাহাড়’ আর স্ত্রী কুমিরকে ‘ধলা পাহাড়’ ডাকা হতো। তাদের সর্বশেষ বংশধরের মৃত্যু হয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।

এর আগে ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। তার মধ্যে কয়েকটি মারাও যায়। সবশেষ যে দুটি কুমির ছিল, তার একটি ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এর পর থেকে একটি কুমিরই দিঘিতে আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে