যশোর প্রতিনিধি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে বলায় সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এখন আপনারা রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন। তাহলে আপনারা এতদিন কী করেছেন?’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরে বিএনপি নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গণভোট আয়োজনের সুপরিশ করলেও এর কোনো সুনির্দিষ্ট তারিখ প্রস্তাব করেনি। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই গণভোট আয়োজনের তারিখ নিয়ে বিভক্তি ছিল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে অবস্থান বিএনপির, জামায়াতের দাবি ছিল নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার সময় জানিয়েছিল, সরকার গণভোটের তারিখ নির্ধারণ করবে। তবে এর মধ্যে সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠক করে রাজনৈতিক দলগুলোকেই আলোচনার মাধ্যমে এ বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সরকারকে জানাতে বলেছে।
সরকারের ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের এমন আচরণের কারণে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করার সুযোগ পেয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখনো কোনো বিষয় নিয়ে রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’
যে বিষয়গুলো সমাধান হয়েছে সেগুলো নিয়েই নির্বাচনের দিকে এগোতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়।’

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে