ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে তেল কিনতে যাওয়া এক তরুণকে কথা কাটাকাটির জের ধরে মারধর করেন সেখানকার কর্মীরা। ওই তরুণ বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৬।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নীরব হোসেন (২২) কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
এ ঘটনায় র্যাব-৬ ফিলিং স্টেশনের যে তিন কর্মীকে আটক করেছে তারা হলেন— নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদ।
নিহত নীরবের বন্ধুরা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান নীরব ও তার এক বন্ধু। সেখানকার কর্মীরা জানান, তেল নেই, পাম্প বন্ধ আছে। পরে তারা অন্য পাম্পে গিয়েও তেল পাননি। তবে ফেরার পথে দেখেন তাজ ফিলিং স্টেশন থেকেই বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে।
নীরব ও তার বন্ধু এ নিয়ে প্রতিবাদ জানালে সেখানকার কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফিলিং স্টেশনের কর্মীরা নীরবকে মারধর করেন। মারধরের শিকার নীরব বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফিলিং স্টেশনের কর্মীদের হামলায় তরুণের মৃত্যুর খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকের আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নীরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। কিন্তু সেখানকার কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, মারধরের শিকার হয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। তার কানের নিচে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। যে তরুণ তেল নিতে গিয়েছিলেন, মারধরের শিকার হয়ে হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় তাজ ফিলিং স্টেশনের মালিক হারুন অর রশিদের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফিলিং স্টেশনের কর্মীরা জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে