নড়াইলে এনসিপির সভায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানকে মারধর করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন।

জুলাইযোদ্ধাদের অভিযোগ, সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ইউপি চেয়ারম্যান।

শনিবার অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় নড়াইল জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।

জানা গেছে, আলোচনা সভার একপর্যায়ে এসএম সাইফুজ্জামান সভায় উপস্থিত থাকায় এবং এনসিপির জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির কারণে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন জুলাইযোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে তেড়ে যান।

একপর্যায়ে সাইফুজ্জামানকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বিক্ষুদ্ধরা তাকে পুলিশে সোপর্দ করার দাবি জানান।

জুলাইযোদ্ধা সদরের পলইডাঙ্গার শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে আওয়ামী লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে।

এ ব্যাপারে সাইফুজ্জামান বলেন, আমি পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমাকে ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয়েছে।

এ ব্যাপারে এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম বলেন, আজকের (গতকাল) এ অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিলাম না। যে কারণে, আমি অনুষ্ঠানে উপস্থিত হয়নি।

জেলা প্রধান সমন্বয়কারী এম শাব্বির আহমেদ বলেন, আলোচনা সভায় অনাকাঙ্খিত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুন এম শাব্বির আহমেদকে প্রধান সমন্বয়কারী ও শরিফুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে