ফেনী প্রতিনিধি

ফেনীতে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগের তদন্তে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফেনীর পরশুরাম উপজেলা পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজি বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কোলাপাড়া গ্রামের এক নারী বন প্রহরী মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের তদন্ত করতে শুক্রবার সকালে এসআই মুন্না দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ দুপক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করছিল। এসময় ফারুক হোসেন এবং তার দুই ছেলে ফয়সাল ও রাজিব ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় পরশুরাম থানার এসআই মুন্না এবং কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের ঘটনা শুনে মীমাংসার চেষ্টা করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে পুলিশ যখন মীমাংসা করে দিচ্ছিল, ঠিক তখনই এক পক্ষ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার সময় ফারুক ও তার ছেলেদের হামলায় একজন এসআই ও দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৫ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে