জামায়াত আমির

হ্যাক হওয়া আইডি নিয়ে একটি দল ‘তাইরে-নাইরে’ গান শুরু করেছে

রংপুর প্রতিনিধি
বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ

নিজের হ্যাক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (আগে টুইটার) আইডি নিয়ে একটি দল ‘তাইরে-নাইরে’ গান শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “চার দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তা চালানো হয়েছে। আর এতে একটি দল ঝাঁপিয়ে পড়েছে, ‘তাইরে-নাইরে’ বলে গান শুরু করেছে। লজ্জা, ওদের চুনোপুঁটি তো গাইলো বটেই, বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিলো।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির, চারটি সংসদীয় আসনের প্রার্থীসহ কেন্দ্রীয় ও জেলা জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স আইডি থেকে বিতর্কিত ও নারীবিদ্বেষী কিছু পোস্ট দেওয়া হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, জামায়াত আমিরের এক্স আইডিটি হ্যাকিংয়ের শিকার। এটি গভীর ষড়যন্ত্র এবং দ্রুতই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আইডি হ্যাক প্রসঙ্গে আজ কুড়িগ্রামের জনসভায় জামায়াত আমির বলেন, ‘আমাদের সাইবার টিম ওদেরকে শক্ত করে ধরে ফেলেছে। আপনারা ইতোমধ্যে দেখেছেন, মেইন কালপ্রিটকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সত্য মেঘের আড়লে ঢাকা থাকে না। সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না।’

এ ছাড়া জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী এই যুগে সবচেয়ে বড় দল। কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। তিস্তা পাড় থেকে এই বিজয় শুরু হয়েছে। সারা বাংলায় এখন মুক্তির গণজোয়ার শুরু হয়েছে।’

জামায়াত আমির আরও বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা হিসেবে আবরার ফাহাদ প্রথমে শাহাদাতবরণ করেছিল। তার রাস্তা ধরে আবু সাঈদের মৃত্যু। তাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদি শহিদ হয়েছেন। একে একে ১ হাজার ৪০০ জন শহিদ হয়েছেন। এই ১ হাজার ৪০০ বীরের মরদেহ এখন এই জাতির ঘাড়ে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি— আমরা এই বীরদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।’

তিনি বলেন, ‘আমাদের নদীগুলোকে কঙ্কাল বানিয়ে হত্যা করা হয়েছে। সবগুলো চোর। নদীভাঙন রোধের জন্য যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে গিয়েছে। এই চোরেরা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, ২৮ লাখ কোটি টাকা। আমরা যদি সুযোগ পাই তাহলে ওদের বুকে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে। ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রাম থেকে উন্নয়ন শুরু হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement