আন্দোলনের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী ব্যুরো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। তবে পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক খালেক নিজেকে অসুস্থ দাবি করেন। এমতাবস্থায় তার পক্ষে এতো চাপ নেয়া সম্ভব নয় জানিয়ে পদত্যাগ করেন। তবে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেও অধ্যাপক খালেক এ কলেজের অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যে কোন সরকারি কলেজের এই বিভাগের শিক্ষক হিসেবে তাকে পদায়নের অনুরোধ জানান।

পদত্যাগের আবেদনে অধ্যাপক আব্দুল খালেক লেখেন, তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিসে ভুগছেন। ফলে তাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খেতে হয়। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন তিনি। তাই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-আন্দোলন চলাকালে অধ্যক্ষের সামনেই রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ভুয়া ভুয়া স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই: ডিএমপি কমিশনার

তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ সব সময় হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে, তারা শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

১৮ ঘণ্টা আগে

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যায়াম করতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার সহকর্মীরা তাকে গ্রীনসিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান।

১ দিন আগে

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির বমুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক নিহত হন।

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক জখম

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে চা পান করছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

২ দিন আগে