বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫ শতাধিক নেতাকর্মী

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বাদ জোহর বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভা শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আতিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। পরে সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ইদ্রিস খান ও আলমগীর বেপারীসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

এর আগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে একযোগে চার শতাধিক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় অনুষ্ঠানিকভাবে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে সামন্তসার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সব ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement