নান্দাইলে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি চাওয়ার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সমূর্ত্ত জাহান মহিলা (ডিগ্রি) কলেজে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় কলেজ উন্নয়ন ফি ও বিবিধ ফির নামে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) নান্দাইল পৌরসভায় অবস্থিত সমূর্ত্ত জাহান মহিলা (ডিগ্রি) কলেজের কয়েকজন ছাত্রী চলতি বছরের এইচএসসির পরীক্ষার ফরম পূরণ করতে কলেজে যান। বোর্ড নির্ধারিত ফি দুই হাজার ৪৩৫ টাকা এবং বকেয়া বেতন পরিশোধ করে ফরম পূরণ করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে কলেজ উন্নয়ন ফি ও বিবিধ ফির নামে অতিরিক্ত এক হাজার ৮৫০ টাকা দাবি করে।

অতিরিক্ত এই অর্থ পরিশোধ করতে না পারায় ফরম পূরণ করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেন তারা। তাদের দাবি, পরীক্ষার ফি আদায়ের নামে কলেজ কর্তৃপক্ষ তাদের ওপর অতিরিক্ত অর্থ আদায়ের চাপ সৃষ্টি করছে। এতে তাদের মতো দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে সমূর্ত্ত জাহান মহিলা (ডিগ্রি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভায় এই ফি নির্ধারণ করা হয়েছে। এখানে তার ব্যক্তিগত কিছু করার নেই।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত টাকা দাবি করা যাবে না। কলেজের প্রতিনিধিকে ডেকে এ বিষয়ে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ছাত্রীদের অভিযোগ দ্রুত তদন্তের জন্য ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আদায়ের সিদ্ধান্ত পরিবর্তন না করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে জেলার দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

শখের বসে হলুদ তরমুজ চাষ, সফল মৌলভীবাজারের খোর্শেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে হলুদ তরমুজ চাষাবাদের শখ জাগে তার। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে সফল হন তিনি। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

১২ ঘণ্টা আগে

ক্রেতা সংকটে আমতলীর তরমুজ চাষিরা, শতকোটি টাকা লোকসানের শঙ্কা

বাম্পার ফলন হলেও ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন বরগুনার আমতলীর তরমুজ চাষিরা। বড় পাইকার না থাকায় উৎপাদিত তরমুজ বিক্রি করতে না পেরে চাষিদের মধ্যে হতাশা বাড়ছে। এ অবস্থায় উপজেলায় অন্তত শতকোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

১৩ ঘণ্টা আগে

তালতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল, খোলা আকাশের নিচেই চলছে পাঠদান

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ্ব নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের সংকটে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। সাম্প্রতিক ঝড়ে বিদ্যালয়ের আধাপাকা ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় শিক্ষার্থীরা এখন গাছতলায়, কখনও রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।

১৩ ঘণ্টা আগে