রাজশাহী ব্যুরো

আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আসছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। আজ বৃহস্পতিবার 'বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব: সরকারের উপর একটি অধ্যয়ন' শিরোনামে রাজশাহী বিভাগের আটটি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।
রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য প্রাথমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার। দেশের মানবসম্পদের উন্নয়নের জন্য প্রথমে এই দুটি সংস্কার করতে হবে। তবেই উন্নত দেশগুলোর মতো উন্নত হতে পারবে আমাদের দেশের মানুষ। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কিছু পরিবর্তন আসছে। পাশাপাশি অনার্স কোর্সের সঙ্গে একটা বাধ্যতামূলক কারুকলাম শিক্ষা চালু করতে যাচ্ছি।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজে শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া ও জয়পুরহাট সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম।

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
২০ ঘণ্টা আগে
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।
২০ ঘণ্টা আগে
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করার পর থানা পুলিশ ওই কক্ষে প্রবেশ করবে।
১ দিন আগে
দরজার বাইরে ঝোলানো কাঠের নামফলকটি এখনো আগের মতোই আছে। মা-বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল এক বালকের ছবি, পাশে লেখা— ‘অপ্রতিমদের বাসা। প্রযত্নে- নাহিদ ও শাহরিয়ার।’ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এই বাসার ভেতর এখন কতটা শোক জমে আছে।
১ দিন আগে