২৭১ বস্তা সারের অবৈধ মজুত, জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি

যশোর প্রতিনিধি
বুধবার যশোরের চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ২৭১ বস্তা সার জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় এক দোকানে অবৈধভাবে মজুত করা ২৭১ বস্তা সারের সন্ধান পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালেতের অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। সার বিক্রির টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে সার মজুত করার দায়ে দোকানের মালিক খাইরুল ইসলামকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় খাইরুল ইসলামের দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি ও ৮৭ বস্তা ইউরিয়াসহ মোট ২৭১ বস্তা সার পাওয়া যায়। তবে এসব সার মজুতের বিপরীতে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি খাইরুল।

প্রশাসজ জানিয়েছে, ওই দোকান থেকে যে পরিমাণ সার জব্দ করা হয়েছে তার বাজারমূল্য তিন লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা। ভ্রাম্যমাণ আদালত সারগুলো করে সরকারি এই দামেই কৃষকদের কাছে বিক্রি করে দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

৮ ঘণ্টা আগে

অষ্টগ্রামে পাঠদান বন্ধ রেখে শ্রেণিকক্ষেই প্রধান শিক্ষকের জন্মদিন পালন

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলার কথা থাকলেও প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে গোপনে বিদ্যালয়ে জন্মদিন পালন করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ

কাজী ফার্মসের অভিযোগ, মিছিলকারীরা স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়া ও কর্মী ছাঁটাই বন্ধের দাবির কথা বলেন। তাদের হামলায় ফিডমিলের তিন কর্মী আহত হন। হামলাকারীরা কারখানার ভেতর থেকে কম্পিউটার, ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যান।

২ দিন আগে
Advertisement