মাগুরায় শিশু ধর্ষণ: মধ্যরাতে আদালত বসিয়ে আসামিদের রিমান্ড মঞ্জুর

মাগুরা প্রতিনিধি
মাগুরা আদালত। ফাইল ছবি

মাগুরায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় গ্রেপ্তার বাকি তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যও পাঁচ দিন করে রিমান্ডে রাখার আদেশ দিয়েছেন বিচারক।

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে রোববার (৯ মার্চ) দিনের বেলায় আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ। পরে আসামিদের নিরাপত্তা বিবেচনায় গভীর রাতে আদালত বসিয়ে আসামিদের সেখানে হাজির করা হয়।

মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল মতিনের আদালতে আসামিদের উপস্থিত করে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক বোনের শ্বশুরকে সাত দিন এবং স্বামী, শাশুড়ি ও আরেক আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু মিয়া (৪২)। রিমান্ড মঞ্জুর হওয়া বাকি আসামিরা হলেন— শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), এক অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০)।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকায় এনেও শিশুটির শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নিতে হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এদিকে আট বছর বয়সী এই শিশুটির ধর্ষণের ঘটনা সারা দেশে আলোড়ন ফেলেছে। কেবল মাগুরা নয়, সারা দেশেই এই ধর্ষণের ঘটনাসহ অন্যান্য ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement