চট্টগ্রামে মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক একমাত্র ছেলে

চট্টগ্রাম প্রতিনিধি
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কুনীরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রিমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বেকার ছিলেন রিমন। চাকরি ও সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাঁর সঙ্গে মা-বাবার বিরোধ হতো। শনিবার দুপুরেও একই কারণে তর্কের একপর্যায়ে তিনি প্রথমে ঘাস কাটার কাস্তে ও কাপড় কাটার কাঁচি দিয়ে মায়ের গলায় এলোপাতাড়ি কোপ দেন। বাবা বাধা দিতে গেলে তাকেও একইভাবে আঘাত করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রিমনকে আটক করেন। ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্তের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রতিবেশীদের অভিযোগ, রিমন কয়েক বছর ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাঁকে একাধিকবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়েছে। এ বিষয় নিয়েও পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।

নিহতের প্রতিবেশী কল্যাণ দাশ গুপ্ত বলেন, প্রায় পাঁচ-ছয় বছর ধরে রিমন মাদকে আসক্ত। বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। ঘটনার সময় চিৎকার শুনে গিয়ে তারা দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং পরে রিমনকে ধরে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শী মেরী দাশ গুপ্ত জানান, তিনি বাইরে কাজ করছিলেন। চিৎকার শুনে এসে দেখেন, রিমন তাঁর বাবাকে কাঁচি দিয়ে আঘাত করছেন। এর আগে তিনি মাকেও কুপিয়ে হত্যা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে কল্পনা দাশ গুপ্তের মরদেহ এবং হাসপাতাল থেকে স্বপন দাশ গুপ্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুটিরই মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চাকরি না করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে মাদকাসক্তির অভিযোগটিও তদন্ত করে দেখা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement