টাউন হল মিটিংয়ে এমপি, জানতে চাইলেন তরুণ-তরুণীরা কেমন ঈশ্বরগঞ্জ চান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
টাউন হল মিটিংয়ে বক্তব্য রাখছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি: রাজনীতি ডটকম

নিজ সংসদীয় আসনের কয়েক শ তরুণ-তরুণীকে নিয়ে টাউন হল মিটিং করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাদের কাছেই জানতে চেয়েছেন, তারা কেমন ঈশ্বরগঞ্জ চান। এ সময় তরুণ-তরুণীদের চাওয়া পূরণ ছাড়াও মোবাইল অ্যাপ চালু করে এলাকাবাসীকে অভিযোগ জানানোর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার (২২ মার্চ) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই টাউন হল মিটিং। এতে স্থানীয় তরুণ-তরুণী ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যযায়ের নেতারা উপস্থিত ছিলেন।

টাউন হল মিটিংয়ে উপস্থিত তরুণ-তরুণীরা জানান, তাদের বড় অংশই শিক্ষার্থী, কেউ কেউ চাকরিজীবী। কেউ কেউ পড়ালেখা শেষ করে চাকরির চেষ্টা করছেন। মিটিংয়ে অংশ নিয়ে তারা ঈশ্বরগঞ্জ নিয়ে নিজেদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাবিলা বিনতে জামান বলেন, আগামী দিনে ঈশ্বরগঞ্জকে মাদক ও জুয়াসহ সামাজিক সমস্যা ও প্রতিহিংসামুক্ত একটি নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে দেখতে চাই। নারীদের শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

টাউন হল মিটিংয়ে এমপির ছেলে ফাইয়াজ মানসিভ মাজেদ বলেন, ঈশ্বরগঞ্জকে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করতে হবে। তরুণ সমাজকে শিক্ষার দিকে এগিয়ে দিতে হবে। এখানে শিক্ষার পর্যাপ্ত পরিবেশ গড়ে তুলতে হবে। তরুণরা সংঘবদ্ধ হয়ে অনেককিছু করতে পারে। এর বড় প্রমাণ ৫ আগস্ট। ঈশ্বরগঞ্জ গড়ার কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্যের মেয়ে মান্নিতা মাজেদ অপর্যাপ্ত নারী শিক্ষা ও উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার বাবাকে যেমন দায়িত্ব দিয়েছেন, তেমনি তাকে আপনাদের সহায়তাও করতে হবে।

টাউন হল মিটিংয়ে আগামী দিনে ঈশ্বরগঞ্জকে কেমন দেখতে চান এবং কী ধরনের উদ্যোগ নিলে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করা সম্ভব— এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আধুনিক ও উন্নত উপজেলা গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতামত তুলে ধরেন তারা।

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, এখন সবার হাতে স্মার্টফোন আছে। আমরা ঈশ্বরগঞ্জবাসীর জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরি করব। স্মার্টফোন ব্যবহার করে ওই অ্যাপ দিয়ে যে কেউ তার এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারবেন। আমাকে খুঁজতে হবে না। আমরাই আপনাকে খুঁজে নেব। আমরা সবার সহযোগিতা চাই।

সংসদীয় এলাকাকে মাদকমুক্ত করার প্রত্যয় জানিয়ে এমপি বলেন, এলাকায় কারা মাদক বিক্রি করেন তাদের আপনারা নিশ্চয়ই চেনেন। আমরা আপনাদের সহায়তা নিয়ে প্রতিজন মাদক বিক্রেতার বাড়ি চিহ্নিত করব। তাদের আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাই। এতে তাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকবে না।

ঈশ্বরগঞ্জকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আজকের টাউন হল মিটিংয়ে উপস্থিত তরুণদের কাছ থেকে যেসব প্রস্তাব এসেছে তা সমন্বয় করে প্রাথমিক ধারণা তৈরি করা হবে। তা নিয়েই পথচলা শুরু করা হবে। সবাইকে নিয়ে ঈশ্বরগঞ্জকে জুয়া ও ক্যাসিনোমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। ঈশ্বরগঞ্জকে দলমত নির্বিশেষে সবার বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে। এ কাজে শিক্ষিত তরুণ সমাজের সহায়তা প্রয়োজন হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিনসহ অন্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রজিত চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

১৮ ঘণ্টা আগে

পাহাড়ি ঢলে ডুবল গোমতীর চরাঞ্চল, সহস্রাধিক কৃষকের ফসলহানি

সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

১ দিন আগে

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

১ দিন আগে

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের

১ দিন আগে