ধর্ষণে অভিযুক্তের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ধর্ষণে অভিযুক্তের বিচারের দাবিতে রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীর বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

রোববার (১২ অক্টোবর) উপজেলার উদং মধুপুর উচ্চ বিদ্যালয়সংলগ্ন মোড়ে বিক্ষোভ ও নান্দাইল-হোসেনপুর সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধর্ষণের শিকার স্কুলছাত্রী (১৩) নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাসিন্দা। একই ইউনিয়নের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা জানান, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে কৌশলে পাশের আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীর চরের একটি মৎস্য খামারে নিয়ে যায় প্রতিবেশী সুরুজ মিয়া (৪৫)। সেখানে তাকে ধর্ষণ করেন ওই গ্রামের সজিব মিয়া।

মেয়েটি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে সবকিছু জানালে বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার পুলিশ অভিযোগ তদন্ত করে গেলেও এখনো মামলা নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সজিব মিয়া হালচাষ করেন। তার বাড়ি আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীর চর গ্রামে। বাবা মাসুদ মিয়া। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

এদিকে ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্তের বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন। রোববার ধর্ষণের শিকার কিশোরীর সহপাঠীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। তারা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে অভিযুক্ত সজিব ও তার সহযোগী সুরুজকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানায়। মানববন্ধনে পাশের শিয়ালধরা এলাকার একটি মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ মোবাইল ফোনে বলেন, ‘ছাত্রীর বাবা থানায় এসে অভিযোগ জমা দিয়েছেন, তবে অভিযোগে স্বাক্ষর দেননি।’ ওসি বাদীকে থানায় পাঠিয়ে দেওয়ার জন্যে এ প্রতিবেদককে বলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৫ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে