ময়মনসিংহ-৯: বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে মশাল মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার সন্ধ্যায় নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকায় মশাল মিছিল করেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপিঘোষিত প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ মশাল মিছিল করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নান্দাইল পৌর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে জ্বলন্ত মশাল হাতে নিয়ে মিছিল করতে দেখা গেছে। মিছিলকারীার ‘অবৈধ মনোনয়ন মানি না’ বলে স্লোগান দেন।

মশাল মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী বলেন, আমরা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী। এ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি কর্মীবান্ধব নন। তাই দলের প্রার্থী মনোনয়ন নিয়ে শুরু থেকেই আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা প্রার্থী পরিবর্তনের দাবি করছি। ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে মশাল মিছিল করেছি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয় নেতা। তারা হলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান, সদস্য নাসের খান চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা কাজী এরশাদুল করিম আরমান, মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন ও ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম শামস সূর্য।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফায় দলের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এ আসনে দল মনোনয়ন দিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরো উপজেলার জনপদগুলো চষে বেড়াচ্ছেন। বুধবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন তিনি।

অন্যদিকে মনোনয়নবঞ্চিত বিএনপির চার নেতা একত্রিত হয়েছেন। তারা এক প্ল্যাটফর্মে মিলিত হয়ে তাদের অনুসারীদের নিয়ে নান্দাইল আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুরু থেকে সভা-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে