দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

নেত্রকোনা প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র চাপাতি দিয়ে সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই সাংবাদিকের সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ প্রতিরোধ করতে গেলে তাকেও কুপিয়ে জখম করার হুমকি দেওয়া হয়।

এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা জানান, আহত লুৎফুজ্জামান ফকিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ নিয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement