৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
৩ দফা দাবিতে রোববার প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ধরে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’ শুরু হয়। পরে যাত্রী দুর্ভোগ ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। তবে রেললাইনে অবস্থান ধরে রাখেন তারা।

এরপর দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনও আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে হাজির হন বাকৃবি শিক্ষকরা। তারা আশ্বাস দেন, বাকৃবি শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসতে পারবেন। এরপর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বাকৃবি শিক্ষার্থীরা যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো—

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে;
  • নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না;
  • কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বর্ষণে পানি বাড়ছে হাওরে, বন্যার শঙ্কা

পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৯ জুলাই) রাতের সবশেষ প্রতিবেদনের তথ্য বলছে, কালনী নদীর পানির সমতল পরিমাপ করা হয়েছে ২ দশমিক ৪৭ মিটার, যা প্রাক-বর্ষা বিপৎসীমার (৫ দশমিক ৩৫ মিটার) ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

২১ ঘণ্টা আগে

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

১ দিন আগে

পাহাড়ি ঢলে ডুবল গোমতীর চরাঞ্চল, সহস্রাধিক কৃষকের ফসলহানি

সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

২ দিন আগে

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

২ দিন আগে