সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নেত্রকোনার নতুন ডিসির

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নেত্রকোনার নতুন ডিসির

নেত্রকোনা প্রতিনিধি
সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেত্রকোনায় নতুন যোগ দেওয়া ডিসি মোহাম্মদ আল মাহমুদ জামান। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনায় বদলি হয়ে আসা নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আল মাহমুদ জামান জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারসহ কর্মকর্তা-কর্মচারীরা। জেলার সিনিয়র সাংবাদিকসহ প্রায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় একযোগে ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তাদের মধ্যেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নিয়োগ পান নেত্রকোনার ডিসি হিসেবে।

ওই দিনই আরেক প্রজ্ঞাপনে নেত্রকোনার ডিসির পদে থাকা বনানী বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জামান কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পড়ালেখা করেছেন।

কর্মজীবনে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা সদর ও জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি), পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বাংলাদেশ জুটমিল করপোরেশনের মুখ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জামান।

এ ছাড়া বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ছিলেন তিনি। নেত্রকোনায় ডিসি পদে যোগ দেওয়ার ঠিক আগে ছিলেন ঢাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট অফিসার।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement