গাছ হেলে পড়ায় ঝুঁকিতে বিদ্যালয় ভবন, মেঝেতে বসিয়ে চলছে পাঠদান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৫: ৫০
বিদ্যালয় ভবনে গাছ হেলে পড়েছে। ছবি: রাজনীতি ডটকম।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের ওপর একটি বিশাল রেইনট্রি গাছ হেলে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের সেখানে ক্লাস নেওয়া বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন ভবনের একটি শিশু শ্রেণিকক্ষে মেঝেতে বসিয়ে পাঠদান করানো হচ্ছে। বেলা সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক মো. খাইরুল ইসলামকে সেখানে ক্লাস নিতে দেখা যায়।

বিদ্যালয়ে মেঝেতে পাঠদান চলছে। ছবি: রাজনীতি ডটকম।
বিদ্যালয়ে মেঝেতে পাঠদান চলছে। ছবি: রাজনীতি ডটকম।

তিনি বলেন, ঝড়ে গাছটি ভবনের ওপর হেলে পড়ার পর শিক্ষার্থীরা ভয়ে ওই ভবনে যেতে চায় না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে শিশু শ্রেণিকক্ষের মেঝেতে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, গাছটি অপসারণের জন্য তিনি গত মে মাসে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, আবার ঝড় হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিরাপত্তার কথা ভেবে তারা সন্তানদের পুরোনো ভবনের শ্রেণিকক্ষে যেতে নিষেধ করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. ফজিলাতুন্নেসা বলেন, নিয়ম অনুযায়ী আগে গাছ সরিয়ে ভবনকে নিরাপদ করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে গাছটি নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে